নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে : আইজিপি

পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে : আইজিপি


ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনগণ একই প্লাটফর্মে এসে জঙ্গিবাদ দমনে কাজ করেছে। সবাই একসাথে কাজ করায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা ঈর্ষণীয় সফলতা অর্জন করেছি। জঙ্গিবাদ এখন পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। 


তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় আমরা সব সময় এগিয়ে রয়েছি। জঙ্গিদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন চালানো হচ্ছে। জঙ্গিদের যে কোনও অপারেশনের আগেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতার করছে।


আইজিপি আজ (৪ নভেম্বর ২০২২) সকালে সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকায় পুলিশের ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। এছাড়া, তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় পুলিশ শপিংমলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 


সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার বাহিনী। এ বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। 


তিনি বলেন, পুলিশ প্রশিক্ষণ মডিউল অনুযায়ী দায়িত্ব পালন করে, আইন ও বিধির আলোকে ব্যবস্থা নেয়। তিনি আরও বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 


তিনি বলেন, আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সুনামগঞ্জ জেলায় আমার প্রথম সফর। কারণ আমি সুনামগঞ্জের সন্তান, এই হাওর এলাকার সন্তান। হাওরের মাটির সঙ্গে, পানির সঙ্গে মিলেমিশে আমি বড় হয়েছি। হাওরের ঢেউয়ে সাঁতার শিখেছি। হাওর এলাকার মানুষ সংগ্রামী। তাদের সঙ্গে আমি বড় হয়েছি। এখানে আসলে মনে হয় আমি মায়ের কাছে এসেছি, মাটির কাছে এসেছি। 


তিনি বলেন, আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান নিযুক্ত করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিও আমি কৃতজ্ঞ। আইজিপি সুনামগঞ্জবাসীকে শুভেচ্ছা জানান এবং তাদের দোয়া কামনা করেন। 


পর্যটকদের নিরাপত্তায় সুনামগঞ্জে ট্যুরিস্ট পুলিশ স্থাপনে কাজ করা হবে বলে জানান আইজিপি। 


পরে আইজিপি প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ পুলিশ লাইনে সুনামগঞ্জ জেলার পুলিশ অফিসার ও ফোর্সের সাথে এক বিশেষ কল্যাণ সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এবং অন্যান্য পুলিশ অফিসার ও ফোর্স সভায় উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর