নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জে দি অপটিমিস্টসের শিক্ষা বৃত্তি বিতরণ

সুনামগঞ্জে দি অপটিমিস্টসের শিক্ষা বৃত্তি বিতরণ 


সুনামগঞ্জে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংস্থা ‘দি অপটিমিস্টস্’-এর উদ্যোগে জেলার নয়টি উপজেলার ৫০জন স্কুল, কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি হিসেবে পাঁচ লাখ ৫৮হাজার টাকা বিতরণ করা হয়েছে।

আজ ১৯ অক্টোবর সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. জাহাঙ্গীর হোসেন। 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এক বছরের জন্য নয় হাজার ৩০০ টাকা এবং বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজপড়ুয়া শিক্ষার্থীদের ২১ হাজার ৬০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়া আটজন শিক্ষার্থীকে নিজের পক্ষ থেকে নগদ আরও এক লাখ টাকা শিক্ষা সহায়তা প্রদান করেছেন। 

আয়োজক সংগঠনের সুনামগঞ্জ জেলা পরিচালক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সমন্বয়কারী সাংবাদিক-আইনজীবী খলিল রহমান। 

বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলোকিত মানুষ হতে হবে। স্বপ্ন-আশাবাদ নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না। লক্ষ্য সামনে রেখে পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা আসবে। তিনি যেসব প্রবাসীরা শিক্ষার্থীদের এই বৃত্তি দিচ্ছেন তাঁদের ধন্যবাদ জানান।

এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের অতিরিক্ত জেলা পরিচালক সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ড্রাস্টির সিনিয়র সহসভাপতি মো. আমিনুল হক, প্রকল্প পরিচালক শিক্ষক কানিজ সুলতানাসহ সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর