নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি নাহিদ নিগার, সতর্ক করলেন ডাক্তার ও স্টাফদের।



হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি নাহিদ নিগার, সতর্ক করলেন ডাক্তার ও স্টাফদের। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবারের মান, ওষুধ ও চিকিৎসা সেবা নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ স্থানীয়দের। এসব অভিযোগের সত্যতা নিজে দেখতে হঠাৎ হাসপাতালে পরিদর্শনে আসেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর।



শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে হঠাৎ করে এমপি নাহিদ নিগার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।এসময় ডাক্তার ও স্টাফদের আগের দিনের কথা ভুলে গিয়ে এখন থেকেই এই অঞ্চলের অসুস্থরা যাতে চিকিৎসা সেবা পায় সেজন্য প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তারদের আচার ব্যবহার এবং তাদের সেবা করার মান উন্নয়নের কথা তুলে ধরেন এমপি।এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, হাসপাতালে রোগীরা যদি ভালো না থাকে তাহলে আপনারাও ভালো থাকবেন না। হাসপাতালের ওষুধের কি কি ধরনের চাহিদা এবং ঘাটতি বা ডাক্তারদের কি সমস্যা তা আমাকে নিয়মিত অবগত করবেন। হাসপাতালের কোনো প্রকার অন্যায় অনিয়ম  বরদাস্ত করা হবেনা। তিনি আরও বলেন, আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে হাসপাতালের মান উন্নয়ন এবং চিকিৎসা সেবা নিয়ে আমার অঙ্গীকার ছিল সেটি আমি যে কোনো মূল্যে বাস্তবায়ন করব।এসময় স্থানীয় সাংবাদিক ও রোগীদের বিভিন্ন অভিযোগের কথা শুনে তিনি ডাক্তার ও নার্সদের সতর্ক করেন।



পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়্যিদ মুহম্মদ আমরুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার রেজওয়ান আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, যুবলীগ নেতা সোহানুর রহমান আযম, রাশেদুল ইসলাম রাসেল, শহিদুল ইসলাম রানা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, ছাত্রলীগ নেতা রতন মিয়া প্রমূখ।

আরও খবর