জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুন্দরগঞ্জে মসজিদ উন্নয়নের টাকা আত্মসাৎ , নেপথ্যে জাপা নেতাসহ ঠিকাদারি প্রতিষ্ঠান!

সুন্দরগঞ্জে মসজিদ উন্নয়নের টাকা আত্মসাৎ , নেপথ্যে জাপা নেতাসহ ঠিকাদারি প্রতিষ্ঠান! 


গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মসজিদ উন্নয়নের জন্য জেলা পরিষদের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় জাতীয় পার্টির নেতাসহ এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট কেন্দ্রীয় মসজিদ সংস্কারের জন্য ২৯ গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর কাছে কমিটির লোকজন গেলে তিনি বরাদ্দের বিষয়টি সুবিবেচনার জন্য জেলা পরিষদে পাঠান। এতে গত ২০২০-২১ অর্থ বছরে গাইবান্ধা জেলা পরিষদ কর্তৃক সাধারণ উন্নয়ন প্রকল্পের আওতায় মেসার্স কাজী ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জামালহাট কেন্দ্রীয় জামে মসজিদের নামে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়।

পরে মেসার্স কাজী ট্রেডার্সের সত্ত্বাধিকারী রিপন কাজীসহ বামনডাঙ্গা ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা মসজিদ কমিটিকে জানান ৩ লক্ষ টাকা থেকে ভ্যাট-ট্যাক্স এবং যাবতীয় খরচ কেটে নিয়ে ১ লক্ষ ৪০ হাজার টাকা দেয়া হবে এবং আর কোনো টাকা দেয়া হবে না মর্মে ১ লক্ষ ৪০ হাজার টাকার পূবালী ব্যাংক লিমিটেড এর একটি চেক প্রদান করেন। সেই একাউন্টে টাকা না থাকায় মসজিদ কর্তৃপক্ষ চেক নিয়ে মাসের পর মাস ব্যাংকের দরজায় গেলেও টাকা তুলতে পারছেন না বলে জানা গেছে। 


এদিকে মসজিদ কমিটি কর্তৃপক্ষ অভিযোগ করে জানান, 

বরাদ্দের ৩ লক্ষ টাকার মধ্যে কিভাবে ১ লক্ষ ৬০ হাজার টাকা ভ্যাট ট্যাক্স আর খরচ বাবদ কাটা হলো? খরচের টাকা কেটে নিয়ে একটা চেক দিলেও আমরা টাকা তুলতে পারছি না বলে জানান তারা। 

মসজিদের কোষাধ্যক্ষ নুরুল হক জানান, আমাদের সাথে বরাদ্দের টাকা নয়ছয় করে চেক জালিয়াতি করা হয়েছে। একাউন্টে টাকা না থাকায় চেক দিয়ে ব্যাংক থেকে টাকা এখনো উত্তোলন করতে পারছি নি।

এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আ. হামিদ মিয়ার সাথে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, চেক দিয়ে আমরা টাকা তুলতে ব্যর্থ হচ্ছি । ১ লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদানের ৮ মাস হলেও টাকা তুলতে পারছি না। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন এই একাউন্টে কোনো টাকা নেই। জাপা নেতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি একাধিকবার জানালেও নানা ভাবে টালবাহানা করছেন বলে অভিযোগ করেন তিনি। 

জাপা নেতা রেজাউল হক রেজার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ দোষ ঠিকাদারের ওপর চাপিয়ে দিয়ে দায়সারা জবাবে জানান,  এটা ঠিকাদারি কাজ। বরাদ্দ জাতীয় পার্টির মাধ্যমে হওয়ায় আমিও গিয়েছি। রেজার উপস্থিতিতে ১ লক্ষ ৬০ হাজার টাকা কেটে নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা মসজিদ কমিটি আর ঠিকাদার বুঝবে। আমরা মসজিদের টাকা খাই না। 

মেসার্স কাজী ট্রেডার্সের স্বত্বাধিকারী রিপন কাজীর মুঠোফোনে কল করে সাংবাদিক পরিচয়ে দিলে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম কাগজ পত্র খতিয়ে দেখে বিষয়টি দেখবেন বলে জানান।

Tag
আরও খবর