আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

ঝিনাইদহে অবৈধ স্থাপনা ও সড়ক থেকে দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস মোড় ও পায়রা চত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির। এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মোঃ সোহেল রানা সহ সড়ক বিভাগের কর্মচারী এবং জেলা পুলিশের সদস্যরা। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এবং পায়রা চত্বর এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু অসাধু লোকজন সড়কের উপর অস্থায়ী দোকানপাট নির্মাণ করে যানবাহন ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিলো। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বারবার মৌখিক নির্দেশনা দেয়া হলেও তারা সেসকল দোকানপাট সরিয়ে নেয়নি। সবশেষে শহর জুড়ে মাইকিং করেও কোন ফলাফল পাওয়া না গেলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমানের নির্দেশনা অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দখলমুক্ত করা হয়েছে সড়ক। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির বলেন, সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বার বার বলা হলেও তারা তাদের দোকানপাট সরিয়ে নেয়নি। সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহন যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে সে বিষয়টি খেয়াল রেখে আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন কেউ সড়কের জায়গা দখল করে দোকানপাট বসাতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে সড়ক ও জনপথ বিভাগ।
Tag
আরও খবর