বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

নাসিরনগরে মহানবী সা. এর শানে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে  নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদ  আহব্বানে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মহানবী সা. এর শানে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ফাঁসির দাবি তুললেন নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার  (১৯ জুন) সকাল ১০ টায় নাসিরনগর কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু  করে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে কলেজ মোড়ে ইমরান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ পরিণত হয়।


সমাবেশটি মাওলানা হুসাইন আহমদ  নুরপুরীর সভাপতিত্বে ও মোঃ ফখরুদ্দিন আহমদ বিশাল এর পরিচালনায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদ উপদেষ্টা  মাওঃ ইসলাম উদ্দীন ফারুকী  তিনি বলেন, “নাস্তিক ইমাদ উদ্দিন শুভ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আমাদের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। এ অপমান কোনোভাবেই সহ্য করা যায় না। তাকে ও তার বাবা নাস্তিক সালাউদ্দিন মুকুলকে দ্রুত ফাঁসি দিতে হবে, নতুবা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”


এসময় আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ বিন সাঈদ, হাঃ মাও. রফিকুল ইসলাম, মাওলানা বোরহান উদ্দীন ফারুকী, মুফতি মোল্লা মুহাম্মদ আমীর, মাও হাবিবুল্লাহ ফারুকী, মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ মুসাব্বির, মোঃ জাকারিয়া প্রমুখ, 


বক্তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কোনো অপকর্ম বরদাশত করা হবে না। নাসিরনগর ইসলামী সাংগ্রাম পরিষদের দায়িত্বরা আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

Tag
আরও খবর
6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৪৫ মিনিট আগে