জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুন্দরগঞ্জে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার।

গাইবান্ধার সুন্দরগঞ্জে শয়নঘর থেকে রাজু মিয়া (১৮) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) বিকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটী (চরটারী) গ্রামে টিনের চালাঘর থেকে রাজু মিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। কিশোর রাজু মিয়া ঐ গ্রামের মৃত মহির উদ্দিনের নাতী।

স্থানীয়রা জানান, জন্মের পর রাজু মিয়ার বাবা মারা গেলে বিধবা মা অন্যত্রে নিকাহ করে সেখানেই রয়েছে। কেউই না থাকায় তার নানী সমস্তভানের লালন-পালনে বেড়ে ওঠা রাজুর জীবনে দুঃখের অন্ত নেই। বৃদ্ধা নানী সমস্তভান ভিক্ষাবৃত্তির সংসারে অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করেন নানী-নাতী।

ইউপি সদস্য রানা মিয়া জানান, সেহরী খেয়ে ঘুমানোর পর সকালে রাজুকে ঘুমেই রেখে নানী ফিতরা আদায়ের জন্য চলে যান। অন্য পাড়া-গায়ে। দুপুরে নিজের টিনের চালাঘরে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় রাজুর লাশ দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

সুন্দরগঞ্জ থানার এসআই রুহুল আমিন জানান, লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ গণমাধ্যম কে জানান, মৃত্যুর কারণ নিশ্চয়নে মৃতদেহ মর্গে পাঠানোসহ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর