জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে নৌকা ডুবির একদিন পরও তিন শ্রমিকের সন্ধান মেলেনি

ছবিঃ প্রতীকী

সুন্দরগঞ্জে নৌকা ডুবির একদিন পরও তিন শ্রমিকের সন্ধান মেলেনি


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে নৌকা ডুবিতে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ- পরিচালক জাকির হোসেন বলেন শনিবার দুপুরে  উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার হতে নৌকা যোগে ব্লক (বোল্ডার) নিয়ে নদীর ওপাড়ে যাচ্ছিলেন ২৮জন শ্রমিক। সেখানে নদী ভাঙন রোধে কাজ চলছে। যাওয়ার সময় নদীর তীর হতে ৫০ মিটার দূরে গিয়ে নৌকাটি প্রচন্ড স্রোতে ডুবে যায়। ২৮ জন শ্রমিকের মধ্যে ২৫ জন শ্রমিক সাঁতার কেটে নদীর তীরে উঠে আসলেও তিনজন নিখোঁজ হন। 

নিখোঁজ ৩ জন হলেন, গাইবান্ধা সদর উপজেলার গিদারী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতোয়ার রহমান (৪২) এবং একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৩৫) আবদুল জব্বারের ছেলে, আব্দুর রশিদ। 

তিনি আরও জানান, নদীর তীব্র স্রোত উপেক্ষা করে সকাল থেকে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিটসহ গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। ডুবে যাওয়া নৌকাটি সনাক্ত করা গেলেও এখন পর্যন্ত নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায়নি।

Tag
আরও খবর