যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।  রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৯ জুন)সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্হ  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ আব্দুর রহমান ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার  আব্দুর রহমান। তারা দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে এ সময় করনীয় সম্পর্কে আলোচনা করেন। এ সময়  গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার  আব্দুর রহমান বলেন, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনে কোন এ্যাম্বুলেন্স নেই। ফলে বিভিন্ন দূর্যোগের ঘটনায় উদ্ধার কাজ করতে গিয়ে আমাদের মারাত্মক সমস্যায় পড়তে হয়। ফায়ার ষ্টেশনে একটি এ্যাম্বুলেন্স থাকলে গোয়ালন্দ উপজেলা বাসী উপকৃত হতো এবং আমরা ভালোভাবে উদ্ধার কাজ করতে সক্ষম হতাম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারী সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন অংশগ্রহণ করেন।
আরও খবর