নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ভিডব্লিউবি কার্ডে অনিয়ম-দুর্নীতি: যাচাই-বাছাইয়ে টাকার বিনিময়ে তালিকাভুক্তি ‎

ভিডব্লিউবি কার্ডে অনিয়ম-দুর্নীতি: যাচাই-বাছাইয়ে টাকার বিনিময়ে তালিকাভুক্তি

‎

‎সুনামগঞ্জ প্রতিনিধি ::

‎

‎সুনামগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিধবা ও অসহায় নারীদের জন্য বরাদ্দ ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন উপজেলার ইউনিয়ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের সময় প্রকৃত অসহায় নারীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে স্বচ্ছল পরিবারের সদস্যদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

‎

‎জেলায় চলতি মেয়াদে ২৩ হাজার ৬১৫ জন নারীকে মাসে ৩০ কেজি করে চাল প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, অনেক ইউনিয়নে অর্থ লেনদেনের মাধ্যমে তালিকা প্রভাবিত করা হয়েছে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডে টাকার বিনিময়ে নাম অন্তর্ভুক্তির কথোপকথনও ধরা পড়ে।

‎

‎এছাড়াও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় থাকা অবস্থায় আফজাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, টাকা আত্মসাৎ ও কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও জেন্ডার প্রোমোটারদের যৌন হেনস্থার অভিযোগে মানববন্ধন করেছে ছিল ভুক্তভোগীরা।

‎

‎তাহিরপুরের ভুক্তভোগী আজমল হোসেন বলেন, মহিলা বিষয়কে টাকা ছাড়া কোন সেবাই পাওয়া যায় না। 

‎

‎জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের এক ইউপি সদস্য জানান, অনেকে টাকায় নাম বিক্রি করেছে। প্রশাসনিক কর্মকর্তা ও চেয়ারম্যানদের লোকদের নাম যুক্ত হয়েছে।অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

‎

‎

‎মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ জে এম রেজাউল আলম স্বীকার করেন, বিভিন্ন উপজেলায় ভিডব্লিউবি বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সঞ্চয়ের টাকা ফেরত না দেওয়ার ঘটনাও ঘটেছে।

‎দরিদ্র নারীদের অধিকার প্রতিষ্ঠার নামে সরকারি এ কর্মসূচি জেলাজুড়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

‎

‎এ বিষয়ে জানতে চাইলে মহিলা বিষয়ক কর্মকতা আফজাল হোসেন  ক্রুদ্ধ ভাষায় বলেন, আপনার যা ইচ্ছা তা করেন, পারলে কোনো কিছু করে দেখান।###

Tag
আরও খবর







হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া

৩৭০ দিন ১১ ঘন্টা ৫১ মিনিট আগে