জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের চাতলপাড়ে মদ্যপ সুজনের তাণ্ডব: অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদ করলেই মিথ্যা মামলা। এলাকাবাসীর মানববন্ধন ‎

সুনামগঞ্জের চাতলপাড়ে মদ্যপ সুজনের তাণ্ডব: অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদ করলেই মিথ্যা মামলা। এলাকাবাসীর মানববন্ধন 

‎

‎সুনামগঞ্জ প্রতিনিধি :: 

‎

‎সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চাতলপাড় গ্রামে সুজন নামে এক যুবকের বেপরোয়া আচরণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, সুজন নিয়মিত  মাদক সেবন করে প্রকাশ্য দিবালোকে অশালীন ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

‎

‎সোমবার ( ২৩ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চাতলপাড় গ্রামের দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেন। 

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মাঝেমধ্যেই তিনি পোশাকহীন অবস্থায় (ন্যাংটা হয়ে) গ্রামে নাচানাচি করেন এবং এলাকার নারী ও পথচারীদের উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিপূর্ণ ও আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। তার এমন অশ্লীল আচরণে গ্রামের সাধারণ নারীরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।

‎

‎

‎চাতলপাড়ের বাসিন্দা আব্দুর রউফ জানান, সুজনের এই বেপরোয়া আচরণের কারণে গ্রামের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। মাদক ও অশ্লীলতার পাশাপাশি তার এই ‘মামলা বাণিজ্যের’ ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না অনেকেই। আমি সহ কয়েকজন প্রতিবাদ করাতে আমাদের উপর মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।  এলাকাবাসী অতি দ্রুত এই মাদকাসক্ত ও মামলাবাজ যুবকের হাত থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

‎

‎

Tag
আরও খবর







হাওরবাসীর রূপকার ডিসি ইলিয়াস মিয়া

৩৭০ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে