ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

শ্রীপুরে বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন- প্রথম জাহাঙ্গীর


গাজীপুরের শ্রীপুরে উৎসবমুখর,শান্তিপূর্ণ অবাধ ও সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাওনা বহুমুখী উচ্চ  বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক সদস্য পদে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। 


মঙ্গলবার (২৩ আগস্ট )সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচন অনুষ্ঠিত হয়।ভােট গ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘােষণা করেন নির্বাচনের প্রিজাইডিং শ্রীপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো.নরুল আমিন। 



বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।তাঁদের মধ্যে ১ নং ব্যালটে- আলহাজ্ব আব্দুল্লাহ্ আল-মামুন,২ নং ব্যালটে- মো.কফিল উদ্দিন বিএসসি, ৩ নং ব্যালটে- মো. জাহাঙ্গীর আলম শেখ,৪ নং ব্যালটে-মো. জালাল উদ্দিন, ৫ নং ব্যালটে-মো.নজরুল ইসলাম,৬ নং ব্যালটে মো.মনিরুজ্জামান খান,৭ নং ব্যালটে-মো.মোশাররফ হোসেন বাবুল,৮ নং ব্যালটে- মো.শেখ আকরাম হোসেন,৯ নং ব্যালটে মো.হাবিবুর রহমান  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।




অভিভাবক প্রতিনিধি নির্বাচনে  ৩ নং ব্যালটে মো.জাহাঙ্গীর আলম শেখ ৬৫১ ভোট পেয়ে প্রথম,৬নং ব্যালটে- মনিরুজ্জামান খান ৬০৪ ভোট পেয়ে দ্বিতীয়, ৯নং ব্যালটে মো.হামিদুর রহমান ৫৭২ ভোট পেয়ে তৃতীয়,১নং ব্যালটে আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন ৪৭৩ ভোটে চতুর্থ অভিভাবক প্রতিনিধি হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 




আর পরাজিত প্রার্থীর মধ্যে কফিল উদ্দিন ৪৫০, শেখ আকরাম হোসেন ২৮৭, মাে: জালাল উদ্দিন ৩৫৪,নজরুল ইসলাম ২১৮,মোশাররফ হোসেন ৪৯  ভােট পেয়েছেন।




Tag
আরও খবর