নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরের বর্ণিল আয়োজনে যুগান্তর-স্বজন সমাবেশ পালিত


গাজীপুরের শ্রীপুরে যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা,গুণীজন(সাতটি প্রতিষ্ঠান ও ছয়জন ব্যক্তি) সংবর্ধনা,কম্বল বিতরণ  করা হয়। 


সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভায় আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শ্রীপুর উপজেলার যুগান্তের প্রতিনিধি আব্দুল মালেকের  সভাপতিত্বে ও শ্রীপুর যুগান্তর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রনী সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করিম নাঈম।


অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, যুগান্তর পত্রিকাটির অসংখ্য পাঠক রয়েছে এবং অত্যন্ত ভালোমানের এবং সাহসী সংবাদ প্রকাশ করায় দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি দেশের উন্নয়নের একজন অংশীদার। দেশকে ভালোবেসে তিনি যেমন যুদ্ধে অংশ নিয়েছেন, তেমনি দেশের স্বার্থে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়েও অর্থপাচার করেননি। তার প্রতিষ্ঠিত যুগান্তর পত্রিকা দেশের পাঠক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। যুগান্তর অন্যায়ের সঙ্গে কখনই আপস করেনি। সত্যের মুখোমুখি হয়েছে প্রতিদিন। যুগান্তর সবসময় আপসহীনভাবে পথ চলবে।


পরে সমাজে বিশেষ অবদানের জন্য  সাতটি প্রতিষ্ঠান মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজ,পিয়ার আলী কলেজে,আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ,আব্দুল মালেক কিন্ডারগার্টেন ও বয়েজ স্কুল,সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমি,জামিয়া ইসলামিয়া উলুম ও এতিমখানা,জামিয়া মাহমুদা আরাবিয়া মাদ্রাসা ও ছয়জন ব্যক্তি আব্দুল মালেক ( শিক্ষানুরাগী),এ কে এম আবুল খায়ের  (শিক্ষা উন্নয়ন),জাহাঙ্গীর আলম খোকন (সমাজ কর্মী),অধ্যাপক হুমায়ুন কবির (স্বাস্থ্যসেবা),ইসরাফিল (সম্পাদক),মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ কুমার বিশ্বাস( আইন শৃঙ্খলা) সম্মাননা কেস্ট প্রদান করা হয়। বিষয়ে সম্মাননা কেস্ট প্রদান করা হয় কবি ইউনুস সহ কম্বল বিতরণ করা হয়। 


 এ সময় আরোও উপস্থিত ছিলেন আবেদ আলী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব মো আবদুল মালেক মাস্টার,পিয়ার আলী কলেজের অধ্যক্ষ আবুল খায়ের,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুল আমিন,স্বজনের বিভাগীয় সম্পাদক সাইফুল আহমাদ সাইফ

কাউন্সিলর হাবিবউল্লাহ,মিজানুর রহমান কলেজের অধ্যক্ষ ফকির আলমগীর,আবেদ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, শ্রীপুরে  প্রেস ক্লাবের সভাপতি লতিফ মাস্টার,উপজেলা  নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী, শ্রীপুর স্বজন সমাবেশের সভাপতি সারফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো আবুল কাশেম মাস্টার,আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল,ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সিহাব খান,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আশরাফুল আলম,লাখোকণ্ঠের প্রতিনিধি আজাহারুল ইসলাম,আনোয়ার হোসেন  প্রমুখ।


আরও খবর