গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

মাগুরার শ্রীপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত



মাগুরার শ্রীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় 'পার্টনার কংগ্রেস' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ 



২৮ এপ্রিল (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। 



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক তাজুল ইসলাম, যশোর অঞ্চল পার্টনার সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার অতিরিক্ত উপপরিচালক (পিপি) আজম উদ্দীন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার প্রমুখ। 



কর্মশালায় শ্রীপুর উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হুমায়ুন কবির। 



এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাসিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার শামীমা জামান, শ্রীপুর প্রেস ক্লাব সভাপতি মুসাফির নজরুল, উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিকাশ বাছাড়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিংকর কুমার সাহা,বিনয় কৃষ্ণ বিশ্বাস, মনিরুজ্জামান, মোঃ রুবেল হোসেন, সুমন কুমার বিশ্বাস, উত্তম কুমার বিশ্বাস,  রফিকুল ইসলাম,  অলক কুমার বিশ্বাস, মনোজ কুমার বিশ্বাস, মেহেদী হাসান, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ শিহাব উদ্দিন। 



এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মশালায় ১০০ জন কৃষক-কৃষাণীসহ সাংবাদিক ও সুধী বৃন্দরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর