গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স

গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে গোয়ালন্দ উপজেলা আহ্বায়ক (আংশিক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর অনুমোদিত এ কমিটি আগামী ছয় মাসের জন্য গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে মাহমুদুল হাসান (রাকিব)-কে আহ্বায়ক এবং রিদওয়ান মাহমুদ-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. ফরিদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রবিউল ইসলাম হিরু এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আব্দুল আজিজ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক, খাইরুল ইসলাম মিলন সহ-সাংগঠনিক সম্পাদক এবং শংকর কুমার সাহা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইব্রাহিম হোসেন রাসেল, সাইদুল হাসান সজীব, সাইফুল্লাহ আল কাদেরী পিকুল, খলিলুর রহমান, মনিরুজ্জামান মানিক, মো. শফিকুল ইসলাম ও ইলিয়াস মাহমুদ। রাজবাড়ী জেলা এনসিপির আহ্বায়ক জামিল হিজাজী ও সদস্য সচিব মো. পলাশ খান স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে জেলা কার্যালয়ে জমা দিতে হবে। নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে গোয়ালন্দ উপজেলা পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রক্রিয়া শুরু হলো।
আরও খবর