|
Date: 2026-09-30 01:08:43 |
গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে গোয়ালন্দ উপজেলা আহ্বায়ক (আংশিক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর অনুমোদিত এ কমিটি আগামী ছয় মাসের জন্য গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে মাহমুদুল হাসান (রাকিব)-কে আহ্বায়ক এবং রিদওয়ান মাহমুদ-কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. ফরিদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রবিউল ইসলাম হিরু এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আব্দুল আজিজ দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক, খাইরুল ইসলাম মিলন সহ-সাংগঠনিক সম্পাদক এবং শংকর কুমার সাহা জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইব্রাহিম হোসেন রাসেল, সাইদুল হাসান সজীব, সাইফুল্লাহ আল কাদেরী পিকুল, খলিলুর রহমান, মনিরুজ্জামান মানিক, মো. শফিকুল ইসলাম ও ইলিয়াস মাহমুদ।
রাজবাড়ী জেলা এনসিপির আহ্বায়ক জামিল হিজাজী ও সদস্য সচিব মো. পলাশ খান স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে জেলা কার্যালয়ে জমা দিতে হবে।
নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে গোয়ালন্দ উপজেলা পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রক্রিয়া শুরু হলো।
© Deshchitro 2024