নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরে ব্যতিক্রম আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন



গাজীপুর শ্রীপুরে ব্যতিক্রম আয়োজনে জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে স্বনির্ভর ও স্বাবলম্বী নারীদের সংবর্ধানা দেন সংরক্ষিত নারী আসনের সংসদ ও বাংলাদেশ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপক রুমানা আলী টুসি এমপি।



বুধবার (২৮ সেপ্টেম্বর ) বেলা ১১টায় উপজেলার এমপি ভবনে রুমানা আলী টুসি এমপি'র নিজস্ব  উদ্যোগে ৩০জন স্বনির্ভর ও স্বাবলম্বী নারীদের সম্মাননা কেস্ট প্রদান করা হয়। 



উপজেলা যুবলীগের সভাপতি কামর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক রুমানা আলী টুসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল নারী। তিনি নারী সমাজের উন্নয়নের জন্য বিশ্বের কাছে এখন রোল মডেল। তার হাত ধরে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। নারীদের বাদ দিয়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনও সম্ভব নয়। এ বিষয়টি বিবেচনায় এনে সরকার নারীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে অগ্রযাত্রায় পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সাধ্যমত আপনাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। একবার না পারলেও একাধিকবার আপনাদের বিভিন্ন সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করেছি। তা সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার জন্য,উনার সহযোগিতায় আপনাদের জন্য কিছু করতে পেরেছি।



এসময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আনিসুর রহমান আনিস, সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আ.জলিল,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল,সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,সাবেক জেলা পরিষদ সদস্য নরুল ইসলাম শিমুল,কাওরাইদ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টার,কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস্,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন প্রমুখ।


আলোচনা সভায় উপজেলা কৃষক লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



বক্তারা আরও বলেন, এ দেশে নারী-পুরুষের সমতা আছে বলেই দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সবার সম্মিলিত উদ্যোগে ও সমতার ভিত্তিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে জাতীয় অগ্রগতি ত্বরান্বিত হবে। নারী-পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে সরকারের উন্নয়নের মহাসড়কে সবাইকে সামিল হতে হবে।


আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




Tag
আরও খবর