গাজীপুরের শ্রীপুরে মাইজপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
রোববার (১৪ মে) সকালে আটটায় দিকে ঢাকা-জামালপুর রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। তার বয়স ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিল ওই যুবক। এ সময় তিনি ময়মনসিংহগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে। এতে দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের পরনের জিন্স প্যান্ট ও কালো রংয়ের জামা রয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় সনাক্ত করা যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০৮ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫১ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫৪ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
১৭৯ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২৫ দিন ৫৪ মিনিট আগে
২৪২ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৬৩ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৯৩ দিন ২১ ঘন্টা ৪৯ মিনিট আগে