নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

একজন অসহায় মহিলার পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশন শ্রীপুর উপজেলা ও বরমী ইউনিয়ন শাখা

একজন অসহায় মহিলার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শ্রীপুর উপজেলা ও বরমী ইউনিয়ন শাখা।


অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন। মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সর্বদায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন।মানবাধিকার লঙ্ঘন জনীত সকল সমস্যা আইনী সহায়তা এবং সালিশি বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করে থাকেন। এবং অসহায় দরিদ্র মানুষের পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশন যথাযথ ভুমিকা পালন করে যাচ্ছেন। 



ইতি মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন শ্রীপুর উপজেলা শাখা এবং বরমী ইউনিয়ন শাখার উদ্যোগে একজন অসহায় মহিলার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার জন্য লক্ষীপুর সদর থানায় জান৷ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষীপুর সদর থানার সহযোগিতায় পরিপূর্ণ ভাবে অভিযোগ পর্যবেক্ষন করেন। 


এ সময় লক্ষীপুর সদর থানার সভাপতি এবং সিনিয়র সহ সভাপতি বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শ্রীপুর উপজেলা শাখা এবং বরমী ইউনিয়ন শাখা যে ভাবে একজন অসহায় মহিলার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এত দূর পর্যন্ত এসেছেন, তার জন্য আমরা খুবই আনন্দিত। সাথে সাথে আমরা অভিনন্দন জানাচ্ছি তিনারা আমাদের মেহমান হিসেবে এসেছেন। 


বাংলাদেশ মানবাধিকার কমিশন শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলেন মানুষের অধিকার বাস্তবায়ন এবং সমাজ থেকে মাদক অন্যায় অনিয়ম দুর্নীতি দমনে আমরা সবসময় কাজ করে যাবো। তিনি আরো বলেন যেখানে একজন মানুষ আছে এবং তার যদি সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে সেখানেই প্রতিবাদী হুংকার গড়ে তুলবো। 


বাংলাদেশ মানবাধিকার কমিশন বরমী ইউনিয়ন শাখায় যে অভিযোগ দেওয়া হয়েছে প্রথমে তা খুবই কঠিন ছিলো৷ কিন্তু মানবাধিকার কর্মীরা সেই কঠিন কাজ টা কে দীর্ঘ এক মাস রিসার্চ করে কাজ টাকে সহজ করে তুলে। এবং মানবাধিকার কর্মীরা জানিয়েছেন গাজীপুর থেকে সূদুর লক্ষীপুর গিয়ে অভিযোগ সঠিক তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে শনাক্ত করে তাকে কঠিন আল্টিমেটাম দিয়ে এসেছে এবং সঠিক প্রতিবেদন তৈরি করে এনেছে।


উক্ত অভিযোগ পর্যবেক্ষণের সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক আশরাফুল আলম সরকার, বরমী ইউনিয়ন বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সভাপতি সাংবাদিক মাজহারুল ইসলাম (খাইরুল) সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বি.এ এবং সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহসিন মিয়া শাহিন।


এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষীপুর সদর থানার সভাপতি অবঃ পুলিশ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এবং সিনিয়র সহ সভাপতি রাশেদুল ইসলাম এবং চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন মানবাধিকার কর্মী বৃন্দ। 

আরও খবর