নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক উপহারের ঘর পাচ্ছে আরো ১৪৮ টি পরিবার

মুজিবশতবর্ষ উপলক্ষ্যে  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ১৪৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার কথা রয়েছে। উদ্বোধনের পর ১৪৮ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হবে।

সোমবার ২০ মার্চ বেলা ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান উপজেলা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী মাহমুদ রাজিব মিঠুন।

তিনি আরো জানান-আগামী ২২ মার্চ শ্রীমঙ্গলে মোট চতুর্থ পর্যায়ের দ্বিতীয় দফায় ১৪৮টি ঘর হস্তারন্তর করা হবে। তন্মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ঢলু ছড়া এলাকায় ১০৮টি, জাম্বুরাছড়া ২৪টি, খলিলপুর ১০টি এবং টিকরিয়া এলাকায় ৬টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৬৫০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। 

প্রেস ব্রিফিং-এ আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোঃ ছমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেবসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
আরও খবর