নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে হিফজুল কুরআন সম্পন্নকারী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামে অবস্থিত দারুল উলুম মারকাযুসসুন্নাহ জাম্বুরাছড়া মাদরাসায় হিফজুল কুরআন সম্পন্নকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান  বুধবার (৮ মার্চ) সন্ধা ৭টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার জাম্বুরাছড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুর কবির, দৈনিক দেশবাংলা পত্রিকার স্পেশাল রিপোর্টার সাংবাদিক-কলামিস্ট ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, লেখক-কলামিস্ট এহসান বিন মুজাহির, সিন্দুরখান ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য তারেক আহমেদ, দারুন নাজাত ক্বওমি মাদরাসার পরিচালক মাওলানা শাফি উদ্দিন, শিক্ষাসচিব মুফতি  ফাহিম আল হাসান বর্ণভী, হাজী মুহাম্মদ আব্দুল কাদির জিলানী, মাওলানা মারুফ আহমেদ ভাগলপুরী এবং সিন্দুরখান বাজার ভাই ভাই ইলেক্ট্রনিক্স এর প্রোপাইটর মাহমুদুল হাসান  ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল কাদের, হাফেজ মাওলানা সালমান আহমদ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা নোমান আহমদ, মাদরাসা কমিটির সভাপতি আব্দুল্লাহ, মোস্তফা মিয়া, ইদ্রিস মিয়া, আব্দুর রহমান, আব্দুল হক, নূরুল আমীনসহ প্রমুখ। অনুষ্ঠানে মাদরাসার অভিভাবক রজব আলীসহ অনেকেই অভিব্যক্তি পেশ করেন।

অনুষ্ঠানে মাদরাসা থেকে হিফজ সম্পন্নকারী (হাফেজে কুরআন) ৮জন শিক্ষার্থী এবং নূরানী বোর্ড পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ৩জন শিক্ষার্থীকে সনদসহ সম্মাননা স্মারক তুলে দেন আগত অতিথিবৃন্দ।

এসময় মাদরাসার পক্ষ থেকে প্রকাশিত পবিত্র রমজানুল মোবারকের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে মাদরাসার আস সুন্নাহ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষকতায় বিশেষ অবদান রাখায় মাদরাসার সকল শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। রাত ১০টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রসঙ্গত, মাদরাসাটি ২০১৭ সালে প্রতিষ্ঠালাভ করে জাম্বুরাছড়া প্রত্যন্ত অঞ্চলে দ্বীন শিক্ষার আলো বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে।

আরও খবর