নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে আশিদ্রোন জামিউল উলুম হাফিজিয়া মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন গ্রামে অবস্থিত আশিদ্রোন জামিউল উলুম হাফিজিয়া মাদরাসার ‘মাদানী ছাত্র সংসদের’ বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (১৬ ফব্রুয়ারি) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা টাইলে মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী। আশিদ্রোন জামিউল উলুম হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক বাহুবলীর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশিদ্রোন ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য (প্যানেল চেয়ারম্যান) মোঃ মকসুদুর রহমান, মাদরাসা কমিটির সহ-সভাপতি বেলায়েত হোসেন, খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি হাফেজ আব্দুল্লাহ চৌধুরী জুমন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, শিক্ষক ও লেখক প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা আব্দুল মালিক। মাদরাসার শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি ওলিউর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা কামরুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেনসহ মাদরাসার হিফজ, নূরানি ও কিতাব বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদায়ী ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন এনামুল হাসান ও মনিরুল ইসলাম।


অতিথি এবং শিক্ষার্থীদের বক্তব্য শেষে বোডের কেন্দ্রীয় ও মাদরাসার গত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সকল ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক ফলাফল এবং পড়ালেখার মানোন্নয়ন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অতিথিসহ উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবক এবং সূধী-শুভাকাঙ্খীরা। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আরও খবর