বৃত্তি পেলো ৪৫ বিদ্যালয়ের ১২৯ শিক্ষার্থী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের আয়োজনে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দরুদ আহমেদ প্রমুখ।
আরো বক্তব্য দেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া বেগম, টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মুর্শেদা ভুঁইয়া।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সিয়াম খন্দকার এবং দি বাডস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেখ সামারা করিম।
এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরাউপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৪৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন মেধাবী শিক্ষার্থীকে উৎসাহ যোগাতে তাদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে এ ধরনের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহ জোগাবে বলেও তাঁরা উল্লেখ করেন।
১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে