নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

৬নং ওয়ার্ড কমিটির সভাপতি আশরাফুল ইসলাম লিয়াকতের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মাসুমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন মিরাশদার, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান মাস্টার এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি মুসাব্বির আলী মুন্না।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত ৭১ সদস্যবিশিষ্ট ৬নং ওয়ার্ড কমিটির সদস্যদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আশরাফুল ইসলাম লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মজলিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ সকল নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার  দলকে আরও সুসংগঠিত করার বিকল্প নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।


Tag
আরও খবর