নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফেসবুকে বরুণার পীর ও জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপালকে নিয়ে অপপ্রচার, নিন্দা ও আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের

মৌলভীবাজার শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর ও বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে 'Moulvibazar News' নামে একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি পৃথক দুটি পোস্টের মাধ্যমে ফটোকার্ড বানিয়ে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে 'Moulvibazar News' পেজের এডমিনের বিরুদ্ধে। 

এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন জামেয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামেয়া ইসলামিয়া অফিসিয়াল ফেসবুক আইডি থেকে নিন্দা জানানো হয় এবং আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।

একইসঙ্গে পোস্টে উল্লেখ করা হয়েছে, 'Moulvibazar News' পেজের পোস্টে উত্থাপিত অভিযোগসমূহ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। কোনো নিরপেক্ষ তদন্ত, আদালতের রায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রমাণিত সিদ্ধান্ত ছাড়াই একজন ব্যক্তিকে অপরাধী হিসেবে উপস্থাপন করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির পরিপন্থী এবং আইনের দৃষ্টিতেও প্রশ্নবিদ্ধ। পোস্টে হুশিয়ারি দিয়ে বলা হয়, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত লেখার মাধ্যমে মাদ্রাসা ও প্রিন্সিপালের সম্মানহানী করার দায়ে এ পেজ ব্যবহারকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

জামেয়া মাদ্রাসার পোস্টে আরও বলা হয়েছে, 'Moulvibazar News' পেজে গত কিছুদিন পূর্বে বাংলাদেশের বরেণ্য আলেম, বরুণার পীর ও আঞ্জুমানে  হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক ও বরুণা মাদ্রাসা নিয়ে মিথ্যা বানোয়াট এবং বিভ্রান্তি পোস্ট করা হয়। এ পেস্টের তীব্র নিন্দা জানানো হয়।

জামেয়া ইসলামিয়ার নাজিম তালিমাত বিভাগের দায়িত্বে থাকা মাওলানা তাওহিদুল ইসলাম ও জামেয়ার শিক্ষক আব্দুল গাফফার সাজু বলেন, উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রিন্সিপাল সর্বজন শ্রদ্ধেয় আলেম ও বরুণার পীর সাহেবকে নিয়ে এ ধরনের অপ্রপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিভ্রান্তিকর এবং মানহানিকর তথ্য প্রচার করার কারণে এ পেজের পোস্টদাতা ও পেজের মালিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

Tag
আরও খবর