নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। সোমবার (১৩ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। রাধানগর এলাকার মাদক বিরোধী টিমের সদস্য আবুল হাসেম জানান, সোমবার ভোরে সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-থ ১৩১৪০১) রাধানগর সড়কে গাড়ির পর্দা (ত্রিফল) টানিয়ে যাচ্ছিল। গাড়িটি দেখে সন্দেহ হলে মাদক বিরোধী টিমের সদস্যরা গাড়িটি তল্লাশি করে ১৭ কার্টুন মদ দেখতে পেয়ে গাড়িসহ মাদক ব্যবসয়ীকে আটক করে। পরে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার পর মাদক ব্যবসায়ীকে গাড়িসহ তাদের হাতে সোপর্দ করা হয়। মাদক ব্যবসায়ী অমিত সতনামি উপজেলার জেরিন চা বাগানের স্বপন সতনামীর ছেলে। পুলিশের এসআই হারুন জানিয়েছেন, মাদক ব্যবসায়ী অমিত সতনামি খাইছড়া চা বাগান থেকে মদ কিনে অবৈধভাবে বিক্রির জন্য রাধানগর এলাকায় নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়েছে। এসময় সিএনজি থেকে ১৭ কার্টুন (২০৪ বোতল) দেশীয় কেরু মদ জব্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি আব্দুর রাজ্জাক জানান, রাধানগর এলাকাবাসীর সহায়তায় সোমবার ভোরে এক মাদক ব্যবসায়ীকে অভৈধভাবে মদবহনকারী সিএনজিসহ গ্রেফতার করা হয়েছে। আনুমানিক মাদকের মুল্য ১ লাখ ১১ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে মৌলভীবাজারবিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর