নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় চালকসহ ২জন নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপ-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি'র আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শহরতলীর হবিগঞ্জ রোডস্থ সখিনা সিএনজি স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে।


 নিহতরা হলেন, শহরের সাগরদিঘী সড়কের জমজম ফার্মেসি'র স্বত্বাধিকারী ও উপজেলার ভূনবীর এলাকার দুদু মিয়ার পুত্র সালাহ উদ্দিন (৩৫) এবং শাসন গ্রামের রমজান আলীর পুত্র আলী আকবর (৩৪)।


 জানা যায়, উপজেলার ভূনবীর এলাকা থেকে আসা শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটোরিকশা শহরতালীর হবিগঞ্জ রোডস্থ সকিনা সিএনজি স্টেশনের পাশে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা সিএনজি'র চালকসহ যাত্রীদের উদ্বার করে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত তিনজনকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


সেখানে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে মৌলভীবাজার রেফার্ড করা হয়। অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মৌলভীবাজার হাসপাতালে জরুরি বিভাগে গুরুতর আহত দুইজনকে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এর কিছুক্ষণ পরই সিএনজি চালক নিহত হন।

অপরদিকে সিলেট মেডিকেল পৌঁছার আগেই সালাহ উদ্দিন মারা যান বলে নিহতের স্বজনরা নিশ্চিত করেন।

শ্রীমঙ্গল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মোঃ রাকিব-বিন ইসলাম জানান, সকাল বেলা দুর্ঘটনাটি যখন ঘটে তখন প্রচুর কুয়াশা ছিল। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি আমাদের ফাঁড়িতে নিয়া আসি। অনেক চেষ্টা করেও অন্য গাড়িটিকে আমরা আটক করতে পারিনি। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

আরও খবর