জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত দ্বন্দে প্রতিপক্ষের হামলায় ১জন খুন এবং গুরতর আহত-১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমাদ উদ্দিন রকিব (২৬) নামে একজন শিক্ষানবিশ আইনজীবা খুন হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের আপন বড় ভাই হেলাল উদ্দিন (৪০)।


শুক্রবার (১২ জুলাই) আনুমানিক সকাল ৯টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআব্দা সিক্কা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রকিব ও আহত হেলাল তেলিআব্দা সিক্কা গ্রামের আজিম উদ্দিনের পুত্র। 


নিহত ইমাদ উদ্দিন রকিবের ভাই রইছ উদ্দিন জানান, পার্শ্ববর্তী গ্রামের বাতেন, সুবহান এবং শুক্কুর গংদের সঙ্গে তেলিআব্দা গ্রামের আজিম উদ্দিনের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে আমার ভাই ইমাদ উদ্দিন রকিব হালচাষ করতে যান। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, পেঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এসময় নিহতের ভাই হেলাল উদ্দিন ও রইস উদ্দিনসহ অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষরা তাদেরকেও মারধর করেন। তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রকিব ও হেলালকে নিয়ে আসার পথে শিক্ষানবিশ আইনজীবি ইমাদ উদ্দিন রকিব মারা যান। আহত হেলালকে  শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। তার অবস্থা আরও অবনতি হওয়ায় পরবর্তীতে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


৫০ শয্যাবিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. আকাশ রায় জানান, রকিব উদ্দিন নামে একজনকে মৃত্যু অবস্থায় এবং হেলাল উদ্দিন নামে একজনকে গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। নিহতের বুকে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দা বা চাকুর আঘাত হতে পারে। আহত হেলালের অবস্থা গুরুতর হওয়ায় মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজন শিক্ষানবিশ আইনজীবি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত মামলা হয়নি।

আরও খবর