নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে চুরি হওয়া শিশু সন্তানকে মিললো ঝিনাইদহে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে কোহিনূর বেগম নামের এক ভিক্ষুকের অপহরণ হওয়া শিশুসন্তানকে  পাওয়া গেলো ঝিনাইদহে। জানা যায়, কোহিনূর বেগম (২২) নামের এক ভিক্ষুক প্রতিদিন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় ভিক্ষা করে বেড়ান। তার সঙ্গে গত ৯ সেপ্টেম্বর রেলওয়ে স্টেশনে পরিচয় হয় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার শাহপুর ঘিঘাটি এলাকার আব্দুর রহমানের ছেলে শিমুল হোসেন (২৫) ও একই এলাকার মৃত আবু কালামের মেয়ে ইয়াসমিন বেগমের (২৪)।
তারা কোহিনূরকে খাবার খাইয়ে ও তাকে বোন বানিয়ে সম্পর্ক গড়ে তোলেন। কোহিনূর তার তিন মাসের মেয়েকে নিয়ে পরদিন (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভিক্ষা করছিলেন শহরের কালিঘাট রোডের রেলওয়ে অভার ব্রিজ রিকশাস্ট্যান্ড এলাকার আশপাশের দোকানগুলোতে।
এমন সময় কোহিনূরের কোলের শিশু বাচ্চাকে আদর করার কথা বলে ওই দুই আগন্তুক বাচ্চাকে তাদের কোলে নেয়। বাচ্চাটিকে কিছুক্ষণ আদর করার পর দুই আগন্তুক হঠাৎ দৌড় দিয়ে শিশু বাচ্চাটিকে অপহরণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে কোহিনূর ও তার স্বামী শহীদ আলী শিশু বাচ্চাকে হারিয়ে পাগলপ্রায় হয়ে যান। পরে দৈনিক করতোয়া শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর ও যুগান্তরের এই প্রতিবেদক সৈয়দ সালাউদ্দিন এ ঘটনা জানতে পেরে অনেক খোঁজাখুঁজি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর দুই শিশু অপহরণকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। এদিকে সৌভাগ্যক্রমে পরদিন দুই শিশু আপহরণকারী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের হাতে সন্দেহজনক ঘোরাফেরার কারণে আটক হয়। এ সময় সংবাদকর্মী সাগরের ফেসবুকে লাইভ ও অপহরণকারী শিমুলের মোবাইল ফোনে কালীগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। পরে শ্রীমঙ্গল থানায় কোহিনূরের স্বামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার তদন্তকারী কর্মকর্তা এসআই আলাউদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ শিশুর মা কোহিনূর এবং তার স্বামীকে কালীগঞ্জ থানায় পাঠান। সেখান থেকে অপহৃত শিশু বাচ্চাকে উদ্ধার করে আসামিদের গ্রেফতারপূর্বক শ্রীমঙ্গল থানায় মঙ্গলবার সকালে নিয়ে আসেন। কোহিনূর নরসিংদী জেলার বেলাবো থানার ধুকুন্দি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল কালীঘাট রোডের শাহেনা আক্তারের বস্তিতে থাকেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার বলেন, আসামিরা শিশু পাচারকারী দলের সদস্য। জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে কারা কারা জড়িত রয়েছে তা বের করা হবে বলে তিনি জানান।
Tag
আরও খবর