নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে সামাজিক-সম্প্রীতি সমাবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নে সকল ধর্মের মানুষদের উপস্থিতিতে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।



'সামাজিক সম্প্রীতি অটুট থাক, সাম্প্রদায়িকতা নিপাত যাক' এই স্লোগানকে সামনে নিয়ে রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার আশিদ্রোন ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ভানু লাল রায়। আশিদ্রোণ ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর এর সভাপতিত্বে এবং আশিদ্রোন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী মো. আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শুরু হয়। সভায় ইউনিয়ন চেয়ারম্যানকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট আশিদ্রোন ইউপি কমিটি গঠন করা হয়। কমিটিতে মুসলিম, হিন্দু, গারো, মনিপুরীসহ ইউনিয়নে বসবাসরত সকল ধর্মের মানুষকে অন্তুর্ভুক্ত করা হয়।



সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করছেন। সবাই যার যার স্বাধীনভাবে ধর্ম পালন করছেন। বিশেষ করে শ্রীমঙ্গলে সকল জাতি ধর্মের মানুষের মাঝে রয়েছে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক। সারাদেশে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে শ্রীমঙ্গল।
Tag
আরও খবর