নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধর্ম ও রাষ্ট্র বিরোধী উস্কানিমূলক পোস্ট, শ্রীমঙ্গলে প্রীতম দাস গ্রেপ্তার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফেসবুকে ধর্ম ও রাষ্ট্র বিরোধী বিভিন্ন উস্কানিমূলক পোস্ট এবং শেয়ার করার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রীতম দাস নামের এক যুবককে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ শহরের ভানুগাছ রোড এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার ক্ষিতিশ দাস ওরফে পৃথ্বিশ দাসের পুত্র। প্রীতম দাস নামের যুবক তার ফেসবুক আইডিতে গত ৮ জুলাই ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিধান পবিত্র জুমআর নামাজ, আজান, মুসল্লি এবং ইমামদের নিয়ে পাকিস্তানের লেখক সাদত হোসেন মান্টোর একটি উদ্ধৃতি উল্লেখ করে পোস্ট দেন। এ পোস্টে  ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে প্রীতম দাশকে গ্রেপ্তারের দাবি জানিয়ে গত ৩১ আগস্ট শুক্রবার বাদ জুমআ শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ জনতার ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


শ্রীমঙ্গল থানা পুলিশ সুত্রে জানা যায়, প্রীতম দাস তার ফেসবুক আইডি (চৎরঃড়স উ চৎরঃড়স)  থেকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন তারিখ ও সময়ে রাষ্ট্র ও ইসলাম ধর্ম বিরোধী বিভিন্ন ধরণের পোস্ট করে আসছেন। প্রায় সময় তিনি তার ফেসবুক আইডি হতে বিভিন্ন আক্রমনাত্মক এবং ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্ন পোস্ট করেন এবং শেয়ার করেন। যার কারনে উপজেলাজুড়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টিসহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিবাদী জ্ঞাতসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে হেয়প্রতিপন্ন করার অভিপ্রায়ে এবং রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার জন্য অথবা জনমনে বিভ্রান্তি ছড়াইবার উদ্দেশ্যে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে মানহানিকর ও ইসলাম ধর্ম বিরোধী বিভিন্ন প্রকার পোস্ট করেন।


শ্রীঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, ধর্ম অবমাননার অভিযোগে মোঃ মাহবুব আলম ভূঁইয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় প্রীতম দাশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। শ্রীমঙ্গল থানার মামলা নং-০৬, তারিখ ০৮/০৯/২০১২ খিস্টাব্দ। উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এবং শনিবার (১০ সেপ্টেম্বর) তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে।

Tag
আরও খবর