নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে ওজনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে বিক্রয় না করা এবং ওজনে কারচুপি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬  সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল শহরের নতুন বাজার, সাগরদীঘি রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে মাছ বাজারে ডিজিটাল মিটারে ওজনে কারচুপি করা, দৃশ্যমান স্থান মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রæতিঅনুযায়ী পণ্য বিক্রয় না করা, বিক্রয় ভাউচার না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে নতুন বাজারে অবস্থিত মনসুর মিয়ার মাছের দোকানকে ১৫ হাজার টাকা, জাবেদ মিয়ার ডিমের দোকানকে ৩ হাজার টাকা, সাগরদীঘি রোডে অবস্থিত মেসার্স ইকো এগ্রিকালচার স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৯ ফোর্স সদস্যদের একটি টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন দৈনিক খবরপত্র-কে বলেন,-‘সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে এবং সঠিক ওজনে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করা হয়। গতকালের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়া সারের পাইকারি ব্যবসায়ীদেরকে সঠিকভাবে এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রি করা ও মাছ ব্যবসায়ীদের সঠিক ওজনে মাছ বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে ও সঠিক ওজনে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান’।


Tag
আরও খবর