দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামুলক কর্মসুচি এবং উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার শাখার আয়োজনে সোমবার (১৫ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গলের সহকারি কমিশনার ( ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, পুলিশ পরিদর্শক ( অপারেশন) ফজলুল হক প্রমুখ। কর্মশালয় নিরাপদ খাদ্য বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থান করেন মৌলভীবাজারের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৌরভ রায়। কর্মশালায় পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর