দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শ্রীমঙ্গলে ৩টি ইউনিয়নের ১০০ জন খামারীর মাঝে ২০০টি ভেড়া ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, ডিএলএস, ঢাকা এর আওতায় সুফলভোগী খামারীদের মধ্যে ভেড়া বিতরন করা হয়েছে। সোমবার (১৫ মে) বেলা ৩টায় শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জনকে দুইটি করে ২০০ ভেড়া ও ৫০০ গ্রাম করে ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. সাবিনা ইয়াসমিন, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা বিকাশ রঞ্জন দেব, গৌরা কান্ত বিশ্বাস, 

সহকারি কাম কম্পিউটারম্যান মোঃ নুরুল আমিন প্রমুখ।

ডা. কর্ণ চন্দ্র মল্লিক জানান, পরবর্তীতে 

সুফলভোগী খামারীদের মাঝে ভেড়ার জন্য ঘর নির্মাণ করে দেয়া হবে এবং তাদের প্রশিক্ষণ প্রদান করা হবে। জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫০ জন সুফলভোগী খামারীদের মাঝে ২টি করে ভেড়া ও ৫০০ গ্রাম মাল্টিভিটামিন, ভুনবীর ইউনিয়নের ২৫ জন সুফলভোগী খামারীদের মাঝে ২টি করে ভেড়া ও ৫০০ গ্রাম মাল্টিভিটামিন এবং কালাপুর ইউনিয়নের ২৫ জন সুফলভোগী খামারীদের মাঝে ২টি করে ভেড়া ও ৫০০ গ্রাম মাল্টিভিটামিন বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর