দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শ্রীমঙ্গলে নকল জুস কারাখানায় অভিযান


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর আলিশারকুল গ্রামে আলফু মিয়ার বাড়িতে আদিত্য ফ্রুডস নামে নকল জুস কারাখানায় এক অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৫ মে) বিকেলে এ অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। অভিযানের খবর টের পেয়ে কারখানার মালিক কৌশিক বাড়ীর প্রধান ফটক ও কারখানায় তালা মেরে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানায় ওই তালার উপর আরেকটি তালা মেরে জব্দ করে স্থানীয় ইউপি সদস্য বিলাল মিয়ার জিম্মায় চাবি দিয়ে আসেন। বাহির থেকে দেখা যায় কারখানার ভেতরে ৭ টি মেশিন ও বিভিন্ন রকমের বোতল রয়েছে। 


এছাড়া কারখানায় নকল ম্যাংগু, লিচি জুস, চানাচুর ও বিভিন্ন রকমের ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাত করা হতো বলে জানা যায়। এদিকে ভূনবীর চৌমুহনায় এই কোম্পানির মালের ডিলার করিম মিয়ার দোকানে অভিযান চালিয়ে নকল জুস পাওয়া যায়। কিন্তু করিম মিয়াও পালিয়ে যান। পরে করিম মিয়ার গোডাউন জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বাড়ির মালিক-কে খবর দেওয়া হয়েছে উপজেলায় আসার জন্য এবং কারখানার মালিক-কে পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর