নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শ্রীমঙ্গলে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের দীক্ষাদান কর্মসূচি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের দীক্ষাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 'সুন্দর বিশ্বের জন্য আমরা গার্লস গাইড' শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত দীক্ষাদান কর্মসূচি বৃহস্পতবির সকাল ১১টায় শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দীক্ষাদান কর্মসূচিতে শ্রীমঙ্গল উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক মেয়েরা অংশগ্রহণ করেন। 

শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,স্থানীয় কমিশনার প্রভাসিনী সিনহার সভাপতিত্বে ও সম্পাদক আলপনা সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সম্পাদক শাহানা আফরিন রোজি, জেলা সম্পাদক রোকসানা আক্তার তুলি, জেলা কোষাধ্যক্ষ শামীম আরা, আঞ্চলিক ট্রেনার সুফিয়া বেগম। উপস্থিত ছিলেন উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কবিতা দাশ,গার্লস গাইড সদস্য অপর্ণা ভট্টাচার্য মীরা, রোকশানা বেগম লনী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রোকসানা বেগম, বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নাজনীন বেগম কামালী, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিমা গোস্বামী, সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের শুভ্র দে, মনাই উল্লাহ উচ্চ বিদ্যালয়ের আসমা বেগম, রেসিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের তাহমিনা রহমান, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মুন্নী রানী শীল, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের সুষ্মিতা দে প্রমূখ।

শ্রীমঙ্গলস্থ উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অংশগ্রহণকারী গার্লস গাইডদের সুসজ্জিত বৃত্তকে ঘিরে সৃষ্ট সুন্দর এক আবহে গাইড নেত্রীরা তাদের শিক্ষার্থীদের দীক্ষা প্রদান করেন। এসময় গার্লস গাইডদের নতুন সদস্যরাও ছিল পুলকিত ও আনন্দিত। গার্লস গাইডের দীক্ষামন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের দীক্ষা ব্যাজও তুলে দেয়া হয়। নতুন প্রত্যেক গাইডকে স্বীকৃতি স্বরূপ 'গাইড টেস্ট কার্ড' প্রদান করা হয়। 

সবশেষে আঞ্চলিক, জেলা ও স্থানীয় গাইড নেত্রী ও সবকটি বিদ্যালয়ের গাইডদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গণসংগীত।

Tag
আরও খবর