নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি : প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

পবিত্র জুমআর নামাজসহ ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে বুধবার (৩১ আগস্ট) বাদ আসর শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে থেকে শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ মুসলিম জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্টে মিছিলোত্তর সমাবেশে অনুষ্ঠিত হয়।


লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা ক্বারী আকলিছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস এর নেতা মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা রাশেদ আলী, ডা: এম এ আজিজ, আবু মুসা প্রমুখ।


বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে শান্তির ধর্ম ইসলামের জুমআর নামাজ, মসুল্লি, আজান এবং ইমামদের নিয়ে কটুক্তি করেন। যা ধর্মপ্রাণ মসুল্লীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানছে। বক্তারা আগামী শুক্রবার জুমার নামাজের পূর্বেই ইসলাম বিদ্বেষী প্রীতম দাশকে গ্রেফতারে প্রশাসনের প্রতি দাবি জানান । নতুবা আগামী বাদ জুমা শেষে শ্রীমঙ্গলে আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হবে।


এ ব্যাপারে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, জনৈক প্রীতম দাশের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি আইনগত পদক্ষেপ নেয়া হবে।


শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজি মাহমুদ মিঠুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্কানিমূলক বক্তব্য প্রচার করে কেউ আইন শৃংঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না।

আরও খবর