নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষ, আহত-১০


সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে।


জানা যায়, সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে পরিচিতি সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টার দিকে কমিটিতে পদ বঞ্চিত ছাত্র আন্দোলনের ১৫-২০ জনের একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে আসে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।


ঘোষিত কমিটির আহ্বায়ক ইমন উদ দোজা জানান-আজ আমাদের ঘোষিত কমিটির পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল। হঠাৎ করে কয়েকজন এসে আমাদের সাথে কথা-কাটাকাটি করে এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয় । সংঘর্ষে  ইমন, সিয়াম, সাকিব, শফিকুল, রাতুল, আশরাফ প্রমুখ আহত হন।


অপরদিকে সমন্বয়ক উসমান গণি জানান, সুনামগঞ্জে যারা আহত হয়েছে, জেলে গিয়েছে, গুলি খেয়েছে তাদেরকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিকে ছাত্র জনতা প্রত্যাখ্যান করেছে। আমরা আজকের প্রোগ্রামে সাধারণ ছাত্র হিসেবেই অংশগ্রহণ করি। উদ্যেশ্য ছিল কেন্দ্রীয় সমন্বয়কের সাথে আমাদের অভিযোগের ব্যাপারে কথা বলা। কিন্তু শিল্পকলা একাডেমিতে আসার পরপরই তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় উসমান, নিহাল, সাইমন, বায়েজিদ, মঈনুল, মাহমুদুল, জুবায়ের, আকাশ, মিজান, ফাহিম, সোহান প্রমুখ আহত হয়।


সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, বৈষম্যবিরোধী দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন উভয় পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।


উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে ১০ নভেম্বর ইমন উদ দোজাকে আহ্বায়ক, মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব করে সুনামগঞ্জে জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠন। এর প্রতিবাদে ১২ নভেম্বর ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা।

আরও খবর