জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে : এমপি কয়ছর আহমেদ

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বিগত সময়ে মেঘা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করা হয়েছে। তখন কৃষিকার্ড ও কৃষি প্রণোদনার নামে লুটপাট করা হয়েছে। তবে এখন আর এসবের সুযোগ নেই। আমরা কাজ শুরু করেছি প্রত্যেকটা কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সঠিকভাবে বাস্তবায়ন করা হবে। আমরা সবাইকে সাথে নিয়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরকে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিতে চাই৷ শনিবার(১১ জুলাই) শান্তিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তাই করেন। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী। নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রতিটি বাস্তবায়ন হচ্ছে। তিনি কৃষকদের ভালবাসেন৷ নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে কৃষকদের কৃষক কার্ড দেয়া হয়েছে৷ এই কৃষককার্ডের মাধ্যমে কৃষকরা নানা সুবিধা পাবেন৷ প্রকৃত কৃষকরা যাতে এই কার্ড পান তা নিশ্চিত করা হবে৷ এখানে অনিয়মের কোন সুযোগ নেই। যদি কেউ অনিয়ম করতে চায় সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না৷ চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে কয়ছর আহমেদ বলন, আপনারা জানেন ইতিমধ্যে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে৷ তবে আল্লাহর রহমত এখনো সুনামগঞ্জে বন্যা হয়নি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। যদি হয়েই যায় তবে চিন্তার কোন কারণ নেই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল প্রস্তুতি আছে। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, ফারুক আহমদ, উপজেলা বিএনপি আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রওশন খান সাগর, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীর খোকন ও দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান ছুফিমিয়াসহ প্রমুখ৷
Tag
আরও খবর