নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিলেটের মামলায় চেয়ারম্যান নুরুদ্দীন আসামী

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের ইয়াসিন আলী'র পুত্র ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুনেদ আলীসহ সিলেট বিভাগের ৪১ জন আওয়ামীলীগের নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। 


২৮ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় (জি. আর. ৪৭৬/২০২৪) মামলাটি করেন সিলেটের কাজিটুলার বাসিন্দা নিরব মিয়া (৩৪)। 

মামলায় সিলেট-৩ আসনের সাবেক সংসদ-সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য হাবিবুর রহমান হাবিবকে প্রধান আসামি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরি ২নং আসামী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল ৩নং আসামী ও সুনামগঞ্জের সাবেক এমপি রঞ্জিত সরকারকে ৪নং আসামী করা হয়েছে।মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জিয়াউল হক বলেন, বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৪ ধারায় মামলাটি এফআইআর করা হয়েছে।


মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ৪ আগস্ট সিলেট নগরীর ১৬ নং ওয়ার্ডের নয়াসড়ক মসজিদের ২য় তলায় উঠে আসামীরা বাদীকে আহত করে। নগরীর নয়াসড়ক এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আসামিরা পিস্তল, দা, হকিস্টিকসহ অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে। অনেকেই আহত হন। তারা বাদীকে দা, রামদা ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ক্ষতবিক্ষত করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সর্বত্র আতংক ছড়ায় ও ত্রাসের রাজত্ব কায়েম করে।

আরও খবর