নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিক্ষার্থীদের মধ্যে ইসলাম পুর ইউনিয়ন পরিষদের ছাতা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি উন্নয়ন তহবিলের ২০২৩-২৪ অর্থ বছরে  ইসলাম পুর উচ্চ বিদ্যালয়ের দুইশজন  শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইসলাম পুর উচ্চ বিদ্যালয়ে ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুৎফর রহমান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম মুস্তাফা মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্নকর্তা ডা.রাজিব চক্রবর্তি,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল হাসান, ইউপি সচিব কামাল খান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল, বিদ্যালয়ের শিক্ষার্থী তাহসিব বিল্লাহ, ছামিউল হাসান জাবির,পান্না বেগম।এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সিরাজ মিয়া, সাহিদা বেগম,হাজেরা বেগম,  বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দুদু মিয়া,মৌলভীর গাও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাব্বির আহমদ, প্রমূখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আহমদ। একটি ইসলামি সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তোলেন ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেলের ছোট্ট শিশু কন্যা মেহনুর বিনতে সোহেল। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও ইসলামি সংঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।এছাড়া বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এইচ পি ভি টিকা দান কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম মুস্তাফা মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মুস্তাফা মুন্না বলেন সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্তাকে আরো বেগবান করতে শিক্ষা সংস্কার ও শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে। অভিভাবকদের সচেতন হতে হবে শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। তবেই একটা শিক্ষিত জাতি গড়ে উঠবে।সভাপতির বক্তব্য এডভোকেট সূফি আলম সোহেল বলেন সমাজে নিজেকে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে আগে একজন চরিত্র বান ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে হবে। লেখা পড়ায় মনোযোগী হতে হবে। নীতি নৈতিকতার মাধ্যমে সমাজ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে।

Tag
আরও খবর