নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ সম্পন্ন


কিশোরকন্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার  উদ্যোগে আয়োজিত জনপ্রিয় ও সর্ববৃহৎ মেধা বৃত্তি প্রকল্প ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ ০২রা নভেম্বর (শনিবার) সুনামগঞ্জ জেলার ১১ টি উপজেলায় সর্বমোট ১৮ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।


শনিবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে  শিক্ষার্থী ও অভিভাবকদের প্রানবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র গুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।


অভিভাবকরা অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়ালেখায়  মনোযোগী ও প্রতিযোগী হবে। 


এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস ও ভাইস -চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন ।


পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আনোয়ার হোসেন, আলহেরা জামেয়া ইসলামীয়া ফাযিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ, সিলেট মহানগরীর সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, বিভিন্ন উপজেলার ওসি বৃন্দ এবং কিশোরকন্ঠের জেলা ফোরামের উপদেষ্টা ও সাবেক-বর্তমান পৃষ্টপোষকবৃন্দ। 


উল্লেখ্য উক্ত মেধা বৃত্তির ফলাফল প্রকাশের তারিখ খুব শীগ্রই কিশোরকন্ঠের পেইজে জানানো হবে।

Tag
আরও খবর