নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুনামগঞ্জের ছাতকে মাতিয়ে গেলেন ইসলামি সঙ্গিত শিল্পী মুহিব খান, মশিউর রহমান ও এড. রোকনুজ্জামান

 

সুনামগঞ্জের ছাতকে ইসলামি সঙ্গিত পরিবেশন করে মাতিয়ে গেলেন জাগ্রত কবি মুহিব খাঁন, মশিউর রহমান, এড. রোকনুজ্জামান, জুবায়ের আহমদ ও মাশহুদ আনোয়ারসহ স্থানীয় শিল্পীরা। সোমবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালু মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ এর উদ্যোগে আয়োজিত ইসলামী সঙ্গীত সন্ধ্যায় শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন। 

পরিষদের সভাপতি মাওলানা রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হুসাইন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীন আলেমেদ্বীন মাওলানা জালাল উদ্দিন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আবদুস ছোবহান, গোবিন্দগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুহিউদ্দিন, এনজেল ইএনটি ক্লিনিকের এমডি এড. রেজাউল করিম তালুকদার, ছাতক ইসলামিক সোসাইটির সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল, খাজাঞ্চি ইউপি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, পরিষদের সাবেক সভাপতি আতাউল মগনী, সমাজসেবী সাহেদ আহমদ, কোম্পানীগঞ্জ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল রহমান প্রমুখ। এদিকে, অনুষ্ঠান সফল করায় সর্বস্থরের জন-সাধারণ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিষদের সমন্বয়ক,  সভাপতি ও সেক্রেটারী। এক বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, সঙ্গীত সন্ধ্যায় জন-সাধারণের বাধ ভাঙ্গা জোয়ার ও উপস্থিতি আমাদের অভিভূত করেছে।

আরও খবর