নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা বহালের দাবিতে সুনামগঞ্জে র‌্যালি ও মানববন্ধন


মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা বহালের দাবিতে র‌্যালি ও মানববন্ধন করেছে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ অফিস থেকে র‌্যালি বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায়। পরে সেখান থেকে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে মানববন্ধন করে তারা।


ভারপ্রাপ্ত সভাপতি নূর হেসেন'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নোমানুল ইসলাম'র পরিচালনায়, মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান অ্যাড. হায়দার চৌধুরী লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল ইসলাম রুবেল, সহ-সভাপতি শামীম আহমদ, বিশ্রামপুর উপজেলা সভাপতি মামুুনর রশিদ মামুন সাধারণ সম্পাদক শেখ সাদি, তাহিরপুর উপজেলার সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, দিরাই উপজেলা সাধারণ সম্পাদক রাহাত মিয়া শাল্লা উপজেলা সভাপতি সুধাংশু পাল প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশে কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের উসকে দিয়ে জামাত-শিবির তাদের ফায়েদা হাসিল করতে চায়। ২০১৮ সালে উচ্চ আদালত কোটা স্থগিত করার পর আমরা কিছু বলি নি। এখন আবারও উচ্চ আদালত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বহালের রায় দেওয়ায় শিক্ষার্থীদের দিয়ে কৌশলে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের চেষ্টা করানোর অপচেষ্টা হচ্ছে। অবিলম্বে মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা বহালের দাবি জানান বক্তারা।

Tag
আরও খবর