নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত-১,


সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জমির আলী (৫৫) গুরুতর আহত হয়েছেন। আহত জমির আলী আশারকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত বাহার উল্লাহ'র ছেলে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


জানাযায়, জমির আলীর সাথে একই গ্রামের হুরমত আলীর পূর্ব হতে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। গত  শনিবার সকাল ১১টায় জমির আলী বন্ধের হাওরে তার জমি দেখতে গেলে পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষ হুরমত আলীর নেতৃত্বে করিম মিয়া, লিটন মিয়া, সাজন মিয়া, রিপন মিয়া, রুমন মিয়াসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে জমির আলী উপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় জমির আলীর আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। জমির আলী আহত হওয়ায় খবর পেয়ে তার স্ত্রী হেলন বেগম ঘটনাস্থলে ছুটে যান এবং তার স্বামীকে উদ্ধার করে জগন্নাথপুর হাসপাতালে নিয়ে যান। আহত জমির আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে জমির আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জমির আলীর স্ত্রী হেলন বেগম জানান, হুরমত আলীসহ তার লোকজন উগ্র, দাঙ্গাবাজ ও প্রভাবশালী। তাদের ভয়ে কেউ এলাকায় মূখ খুলতে সাহস পায়নি। এর আগেও হুরমত আলী সহ তার লোকজন আমার স্বামী ও আমাকে মারধোর করে এবং আমাদের ঘরের দেয়াল ভাংচুর করে।  হামলার খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই জিয়া উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত জমির আলীর স্ত্রী হেলন বেগম  বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Tag
আরও খবর