নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে ১৭ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩


সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায়ের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের নেতৃত্বে ডিবির একটি টিম মাদকদ্রব্য উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১৭ কেজি গাঁজা ও ১টি মাইক্রোবাসসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।  গতকাল শনিবার (২০ জানুয়ারি ২০২৪ খ্রি.) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানাধীন পাগলা থেকে বীরগাঁওগামী পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পনারগাও গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রউফ (৩৫)একই গ্রামের সিরাজ আলীর ছেলে ফয়ছল মিয়া (৩২) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার উত্তর বড়কাপন গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী লাকি বেগমকে (২৫) আটক করা হয়। আটককৃত আসামিগণ একটি মাইক্রোবাসে করে মাদক পরিবহন করছিল। তাদের কাছে থাকা মাইক্রোবাসটি তল্লাশি করে ১৭ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর