নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আগামী জাতীয় দ্বাদশ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ হলে অংশ নিবে জমিয়ত শাইখুল ইসলাম

উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ শায়খুল ইসলাম।


১৫ ই নভেম্বর বুধবার বিকেল ৫ টার সময় স্থানীয় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে গণমাধ্যম কর্মীদের এক বিশেষ সাক্ষাৎকারে শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ শায়খুল ইসলাম বলেন বর্তমান দেশের পরিস্থিতি বয়বহ রুপ ধারণ করছে। দ্রব্যমূল্যের উর্ধগতি ও নিত্যপন্যের আকাশচুম্বী দাম বেড়েছে। এক তরফা নির্বাচন করার লক্ষ্যে বর্তমান সরকার যে কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে দেশের জনগণ খুবই আতঙ্কের মধ্যে রয়েছে।এসকল আতঙ্ক থেকে বের হতে হলে সরকার অবশ্যই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। তাহলেই দেশে স্বভাবিক পরিস্থিতি ফিরে আসবে। তিনি আরও জানান যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দল ই নিবে তবে আমি একজন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হিসেবে এতটুকু বলতে পারি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে বলে আমরা আশাবাদী। 

তিনি আরো বলেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবার জন্য অনেকেই প্রচারণা করছেন তাদের মধ্যে মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী,সৈয়দ তামিম আহমদ ও সাবেক সংসদ সদস্য ও এ্যাডভোকেট শাহিনূর পাশা চৌধুরী। এখানে যারা প্রচারণা করছেন আমি মনে করি সবাই যোগ্য তবে শাহিনূর পাশা চৌধুরী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বলে আশাবাদী। 

তিনি আরো বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জাতীয় নির্বাচনে অংশ নেবার জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কাজ চালিয়ে যাবে শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত। যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে জমিয়তে উলামায়ে ইসলাম একক ভাবে নির্বাচনে অংশ নিতে পারে। তবে বর্তমান পরিস্থিতির ভিত্তি করে চুড়ান্ত সিদ্ধান্ত নিবে বলে তিনি জানান। অনেক বিরোধী দলের নেতৃবৃন্দ হামলা মামলার স্বীকার হয়েছেন-হচ্ছেন তারদের মামলা প্রত্যাহার সহ সকল আলেম উলামার মুক্তির দাবী জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 

তিনি সাংবাদিকদের আরো বলেন যে, বিগত দিনের তুলনায় ছাত্র জমিয়ত অনেক কাজ এগিয়েছে । আমার দেখামতে ছাত্র জমিয়ত এখন উপজেলায় ১০ টি উপশাখা দিতে সক্ষম হয়েছে।

ছাত্র জমিয়তের উপজেলা সভাপতি বলেন যে, যদি সরকার পরিবর্তন হয় তাহলে নির্বাচন আসলে সময় ও জনগণ বলে দিবে আমি ইউনিয়ন নির্বাচন করবো না উপজেলা নির্বাচন করবো।তবে আমি উপজেলা নির্বাচন করতে আশাবাদী।

তিনি সাংবাদিকদের আরো বলেন যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জমিয়তের ২ য় শাখার প্রচারণা করেছেন।তবে যাদের ২য় শাখায় নাম আসছে তাদের মধ্যে কয়েকজন বাদে বাকি সব ছাত্র জমিয়তে জড়িত নেই।তারা অবৈধ ও ভিত্তিহীন শাখা গঠন করেছে। শান্তিগঞ্জ উপজেলায় শুধু একটি শাখা রয়েছে, সেই শাখাতে আমি ছাত্র জমিয়তের সভাপতি পদে রয়েছি। সকল গনমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত সাক্ষাৎকার শেষ করছি।

আরও খবর