নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিমোপা'র ৮৩৭ তম সাহিত্য আসর সম্পন্ন


সিলেট মোবাইল পাঠাগারের ৮৩৭ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর সম্পন্ন হয়েছে। 


 গতকাল শনিবার (১৪ অক্টোবর ২০২৩) সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


 মোবাইল পাঠাগারের জীবন সদস্য, সরকারি প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক, ছড়াকার ও প্রাবন্ধিক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোক গবেষক কবি আবু সালেহ আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার ও কবি শাহ আলমগীর। 


মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠ ও গান পরিবেশন করেন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, কবি সাজিদুর রহমান, কবি মকসুদ আহমদ লাল, কবি কামাল আহমদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, শিল্পী মিলন চৌধুরী, লেখক ইমরানুল হাসান প্রমুখ। 


অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন লেখক ইমরানুল হাসান।


প্রধান অতিথির বক্তব্যে লোক গবেষক আবু সালেহ আহমদ বলেন, পাঠাগার আলোর প্রদীপ। এই প্রদীপ আমাদের জীবনকে সুন্দর করে। মোবাইল পাঠাগারের কাজ একদিন ইতিহাস সৃষ্টি করবে।


 সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, স্রষ্ট্রার শিল্লকর্ম জীবনকে সমৃদ্ধ করবে।

Tag
আরও খবর