নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সিরাজগঞ্জ বাসীর পক্ষ থেকে  এক বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের রেলগেইট এলাকায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ও সিরাজগঞ্জ বাসীর পক্ষ পক্ষ থেকে বিশাল এক গণসংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ ও কামারখন্দ-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কা প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি,থানা বিএনপি,থানা বিএনপি,ইউনিয়ন বিএনপি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে। আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে পারব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সাধারণ জনগনের ভোটে ক্ষমতা আসলে বাংলাদেশের উন্নয়ন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে আগামীর সুন্দর একটি বাংলাদেশ। সিরাজগঞ্জ জেলার একজন সন্তান হিসেবে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ -২  আসনের কাজ করা সুযোগ পেলে আরও উন্নয়ন করতে পারবো ইনশাআল্লাহ। ধানের শীষ মার্কা ভোট দিলে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।তিনি আরও বলেন,দেশের সাধরণ মানুষ বিএনপি কে চাই। আমি আপনাদের সেবক হয়ে শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। 

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা  বলেন,ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু দলের নিবেদিতপ্রাণ নেতা নন,তিনি সিরাজগঞ্জের গর্ব এবং বিএনপির শক্তির প্রতীক। তাঁরা আরও আশা প্রকাশ করেন তাঁর নেতৃত্বে সিরাজগঞ্জসহ সারাদেশে বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য:সংবর্ধনা পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

আরও খবর