নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ধানের শীষে ভোট চেয়ে দিনব্যাপী লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর শাকিল

ধানের শীষে ভোট চেয়ে দিনব্যাপী লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক দল নেতা তানভীর শাকিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও জনমত সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল এর নেতৃত্বে সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড় থেকে কর্মসূচি শুরু হয়। পরে এস এস রোড হয়ে ১ নং খলিফা পট্টি এলাকায় গিয়ে লিফলেট বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

এই কর্মসূচিতে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও উত্তরবঙ্গের সিংহ পুরুষ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের নির্দেশনায় ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন—

৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম খোকন,

৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ সেখ,

জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ মঞ্জুর তালুকদার,

৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শাহাদাত ইসলাম সাধু,

জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ খাইরুল হাসান,

৮ নং ওয়ার্ড বিএনপি সদস্য মোঃ বাদশা সেখ,

শহর বিএনপির মহিলা দলের নেত্রী নয়ন তাঁরা,

সদর থানা মহিলা দলের নেত্রী শুক তাঁরাসহ ৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে তানভীর শাকিল বলেন—

> “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে উত্তরবঙ্গের সিংহ পুরুষ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি সৎ, নিষ্ঠাবান ও উন্নয়নমুখী নেতা; নির্বাচিত হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি আরও বলেন—

> “বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে। দেশের প্রকৃত পরিবর্তনের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই

আরও খবর